সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন টেকনাফ স্থলবন্দর পরিচালনা ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর ও আধুনিকায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল ২০২৬) রাজধানী ঢাকা-এর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী (এনডিসি)।
সভায় টেকনাফ স্থলবন্দরের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। বিশেষ করে আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় অংশ নিয়ে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি আবু মোর্শেদ চৌধুরী ব্যবসায়ীদের নানা সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। এসময় টেকনাফ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি ওমর ফারুক (সিআইপি) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম বন্দরের কার্যক্রম সহজীকরণে বাস্তবমুখী প্রস্তাবনা উপস্থাপন করেন।
এছাড়া টেকনাফ উপজেলা সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাফেজ এনামুল হাসানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন এবং বন্দরের উন্নয়নকে ত্বরান্বিত করতে গঠনমূলক মতামত প্রদান করেন।
সভায় বক্তারা টেকনাফ স্থলবন্দরকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন। সংবাদ প্রকাশঃ ০৬-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com