কক্সবাজারে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===================
কক্সবাজার জেলায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান, পিপিএম-এর যোগদান উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা পুলিশ।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান নবাগত এই কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগদান উপলক্ষে অনুভূতি ব্যক্ত করে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব পাওয়া তার জন্য একটি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী। তিনি জেলা পুলিশের সকল সদস্যকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

উল্লেখ্য, যোগদানের আগে মোঃ অহিদুর রহমান চট্টগ্রামে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সেখানে তিনি পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সংবাদ প্রকাশঃ ০৬-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন