ভিটা বাড়ি দখলের অভিযোগে উত্তেজনা, ফলন্ত গাছ কেটে ক্ষতির অভিযোগ

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা সংবাদদাতা জানান ============
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের রাজ মঙ্গলপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ শাহিদুল ইসলামের পৈত্রিক বাড়ির উত্তর সীমানা সংলগ্ন চার শতক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ ও ফলন্ত কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার মোঃ অদুদ মিয়া (৫০) ও মোঃ কাউছার (৪৫), পিতা মৃত আলকাছ মিয়া, উক্ত জমির ক্রয়সূত্রে মালিকানা দাবি করে গত মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় তারা মোঃ মনিরুল ইসলামের বাড়ির উত্তর পাশে থাকা ফলন্ত কলাগাছ কেটে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করেন।
ভুক্তভোগীদের দাবি, বাধা দিতে গেলে মোঃ অদুদ মিয়া গং অজ্ঞাতনামা ৮-১০ জন শ্রমিকসহ জোরপূর্বক প্রায় ৬০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থ জায়গা দখলের চেষ্টা করেন। এ ঘটনায় তাদের সহযোগী হিসেবে মোঃ মনির (৩৫) ও মোঃ মোহন মিয়া (৪০)-এর নামও উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সাধারণ মানুষ এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানার এসআই মোঃ সুমন মিয়া জানান, অভিযোগটি পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য এলাকার সরদারদেরও অবহিত করা হয়েছে।
বর্তমানে গ্রামটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সংবাদ প্রকাশঃ ০৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন