টেকনাফে পুলিশের অভিযান ৮ আসামি গ্রেফতার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============কক্সবাজারের টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্তসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন এসআই (নিঃ) আব্দুস সালাম, এসআই (নিঃ) জাফর আলম, এএসআই (নিঃ) শাহ আলম, এএসআই (নিঃ) মো. আলাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে ১ জন ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং অপর ১ জন ১ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) আসামি রয়েছেন।

এছাড়া ২ জন জিআর পরোয়ানাভুক্ত, ৪ জন একাধিক জিআর পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধারে টেকনাফ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন