সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : ====================নওগাঁর মহাদেবপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার(৪এপ্রিল) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা হল রুমে সাংসদ ফজলে হুদা বাবুল প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০পরিবারের মাঝে দুটি করে ছাগল, ৫০কেজি দানাদার খাদ্য, দুটি করে ঢেউটিন, চারটি পিলার ও ৫টি করে ম্যাট বিতরণ করেন।
ইউএনও মো.আরিফুজ্জামান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোলাম রাব্বানী। এসময় সহকারী কমিশনার (ভূমি)জান্নাতুন নাঈম বীনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ,টিএসএ খুরশেদুল ইসলাম, ওসি ওমর ফারুকসহ,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ অফিস সুত্রে প্রকাশ এ উপজেলায় মোট ২৫০জন ছাগল ও অন্যান্য উপকরণ পাবে। পর্যায় কমে তাদেরকে দেয়া হবে। সংবাদ প্রকাশঃ ০৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com