ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বাজিসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান========
​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা ভর্তি ভারতীয় বাজি ও আতশবাজিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া বাজার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন—মুরাদনগর উপজেলার গুঞ্জর দক্ষিণপাড়া গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে মো. হাবিবুর রহমান (৪০) এবং একই গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. মেহেদী হাসান (৩০)।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে দুটি সিএনজি অটোরিকশা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাচার করা হচ্ছে—এমন সন্দেহে বড়ধুশিয়া বাজার ব্রিজের ওপর চালকসহ ওই দুই ব্যক্তিকে গতিরোধ করেন স্থানীয়রা। পরে তল্লাশি চালিয়ে অটোরিকশা দুটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮ হাজার ২০০ পিস ভারতীয় বাজি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিদের হেফাজতে নেয় এবং মালামালসহ অটোরিকশা দুটি জব্দ করে।
​ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্যসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
​অবৈধ পণ্য প্রবেশ রোধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। সংবাদ প্রকাশঃ ০৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন