সিটিভি নিউজ।। হালিম সৈকত কুমিল্লা।। সংবাদদাতা জানান===========
কুমিল্লার তিতাস উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়ন শ্রমিকদলের সদস্য সচিব মোঃ কবির হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাতে দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টা চালিয়ে মারধর করে অচেতন অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, কবির হোসেন গতকাল রাতে উত্তর বলরামপুর এলাকায় একটি গানের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। রাত আনুমানিক দেড়টা থেকে ২টার মধ্যে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ির পাশে ফেলে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই পল্লী চিকিৎসক শাহিদুল ইসলাম। তিনি জানান, বর্তমানে কবির হোসেন চিকিৎসাধীন রয়েছেন এবং এখনো তার জ্ঞান ফিরে আসেনি।
উল্লেখ্য, কবির হোসেন পূর্বে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তিতাস থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংবাদ প্রকাশঃ ০৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com