সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা ===: কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মডেল থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় দায়িত্বপালনকালীন সময়ের বিভিন্ন কার্যক্রমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর সহকর্মীরা। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম থানা প্রশাসনের উদ্যোগে ওসির বদলীজনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গুলজার আহমেদ, কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জহিরুল ইসলাম, চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার, উপ-পরিদর্শক (এসআই) মোতাব্বের হোসেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ছানাউল্লাহ, অভিজিৎ, শামসুল আরেফীন সহ থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ।
সংবাদ প্রকাশঃ ০৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com