সিটিভি নিউজ।। (কুমিল্লা প্রতিনিধি) =====================
ফেইসবুকের পেইজ খুলে মিডিয়ার পরিচয় দিয়ে মানুষের সাথে নিউজের নামে ধোঁকাবাজি না করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলাই জরুরী।
একজনে একাধিক মিডিয়ায় কাজ না করে জুনিয়র সহকর্মীদের সুযোগ দিয়ে দেশে বেকারত্ব দুরীকরণে সবাইকে কাজের সুযোগ করে দেয়ার আহবান জানিয়েছেন কুমিল্লা মাল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নিউজটুয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক এইচ এম মহিউদ্দিন।
৪ এপ্রিল ২০২৬ইং শনিবার সকাল ৯ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত কুমিল্লা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এক্সপার্ট আইটি পার্কের সেমিনার রুমে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, একাধিক পেশায় কাজ না করে যে পেশায় আপনি প্রচন্দ করেন সে পেশায় পরিপূর্ন দক্ষ্যতা অর্জন করে নিজেকে জাগিয়ে তুলুন।
একাধিক পেশার পরিচয় দিলে মানুষ ভালোভাবে নেয় না।
বর্তমানে মূলধারার সাংবাদিকরা স্যোস্যাল মিডিয়ার রোষানলে পড়ে মানুষের চাহিদা অনুযায়ী সঠিক সংবাদ পাচ্ছে না।
বর্তমানে মাল্টিমিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটররাও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মাঠে চষে বেড়াচ্ছে যাহা কখনোই সাংবাদিকতার নীতিমালায় পড়ে না।
যারা মাল্টিমিডিয়া ও কন্টেন্ট করবেন তাদের নীতিমালা বা নিয়মে ভিন্নতা রয়েছে।
একজন সাংবাদিক একটা নিউজে যে রকম দায়বদ্ধতা ও জবাব দিহিতা আছে, সে অনুযায়ী মাল্টিমিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটরদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই।
একজন সংবাদকর্মী মানুষের দুঃখ দুর্দশা নিয়ে তুলে ধরেন, আর একজন ক্রিয়েটর মানুষের দুঃখ দুর্দশা নিয়ে রোমান্স বা ফানি ভিডিও বানান।
এতে তার ভিউ বাড়ানোর জন্য সে হরেক রকমের রোমান্স থাম নেইম দিতে পারে, সংবাদকর্মীরা কখনো এসব করার সুযোগ নেই।
মুলধারার একজন সাংবাদিক প্রকৃত তথ্য বহুল সংবাদ, পাঠক ও দর্শকের চাহিদা পুরনে কাজ করেন তারা।
কুমিল্লায় বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে দক্ষকর্মী হিসেবে গড়ে তুলতে কুমিল্লা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির ২য় সেমিনার অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন এখন টেলিভিশনের ব্যুরো চীফ সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি তানভীর দিপু, দীপ্ত টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজি।
সেমিনার অনুষ্ঠানে প্রায় ৩০ জন সাংবাদিক ও মাল্টিমিডিয়া রিপোর্টারগণ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com