সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: ======================কবি সিরাজুল ইসলাম মন্টু পেলেন পীর-এ কামেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতী (রহ:)সাহিত্য পুরস্কার-২০২৫। প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পীর-এ কামেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতী (রহ:)সাহিত্য পুরস্কার পেয়ে থাকেন,সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,কবি ও সাহিত্যিক,সমাজ সেবক, গীতিকার ও নাট্যকার। এবার দুইজন সাংবাদিকসহ দেশ বিদেশের ৩০জন এ পুরস্কারে ভূষিত হয়েছেন। মাহবুব-উল আলম চিশতী (রহ:)সাহিত্য পুরস্কার ট্রাস্টের পরিচালক মো.আফজাল হোসেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এ পুরস্কারে ভূষিত করেন গুণীজনদের। শনিবার(৪এপ্রিল) বিকালে পত্নীলা প্রফেসর ভিলা লাইবাড়িতে উদয়ন সাহিত্য-সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত কবিতার আসরে কবি সিরাজুল ইসলাম মন্টুর হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। এ'সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলী,কবি ড.আবুল হায়াত ইসমাইল,কবি ড.মোহাম্মদ আইয়ুব আলী,কবি প্রফেসর মুহ.ওয়ালিউল ইসলাম,কথা সাহিত্যিক আহম্মদ হোসেন বাবুসহ কবিতা আসরের কবিগণ।
উল্লেখ্য উদয়ন সাহিত্য-সাংস্কৃতিক গোষ্ঠীর অনুপ্রেরণায়
কবি ড.মোহাম্মদ আইয়ুব আলী সম্পাদিত "বরেন্দ্র কাব্য" কবি আহম্মদ হোসেন বাবুর কাব্যগ্রন্থ "অন্ধকারের বোতাম খুলে" কবি আশরাফুল ইসলাম চৌধুরী প্রথম কাব্যগ্রন্থ "সভ্যতার মুখোশ" মোড়ক উন্মোচন করা হয়। সংবাদ প্রকাশঃ ০৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com