সিটিভি নিউজ।। কুমিল্লা সংবাদদাতা জানান ===========
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) 'দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০২৫' পেয়েছেন জাগোনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিমসহ পাঁচ অনুসন্ধানী সাংবাদিক।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডিতে সংস্থাটির কার্যালয়ে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
গেলো বছর 'দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০২৫' এর জন্য সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করে টিআইবি। সেখানকার ২৭ প্রস্তাবকারীর সরাসরি সাক্ষাৎকার নিয়ে পাঁচজনকে তারা ফেলোশিপের জন্য চূড়ান্ত করে। অক্টোবর থেকে ডিসেম্বর; তিন মাস মেন্টরদের অধীনে কাজ করে স্ব স্ব গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন তারা।
গেল ২৯ ও ৩০ ডিসেম্বর জাগোনিউজ দুই পর্বে নিউজ প্রকাশ করে।
সবশেষে আজ সেই দীর্ঘ কর্মের স্বীকৃতি স্বরূপ অনুসন্ধানী সাংবাদিকদের আনুষ্ঠানিক ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এরআগেই ঘোষিত পুরস্কার মূল্যের এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।
সালাহ উদ্দিন জসিম ছাড়াও এই ফেলোশিপ পেয়ছেন ডেইলি সান এর সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট রাশেদুল হাসান, চ্যানেল২৪ এর বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক, স্টার নিউজ টেলিভিশনের মোহাম্মদ ওমর ফারুক এবং সমকালের সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে ফেলোশিপের মেন্টর সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী, তৌহিদুর রহমান ও বদরুদ্দোজা বাবু রিপোর্টের ওপর মতামত দেন।
সংশ্লিষ্ট মিডিয়া হাউজের কর্তৃপক্ষের পক্ষে জাগোনিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম, উপ সম্পাদক মুনির হোসেন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মিরাজ ও হেড অব আউটপুট আসিফ জাহাঙ্গীর তাদের মতামত তুলে ধরেন।
আয়োজকদের মধ্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ডেপুটি কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ, পরিচালক (আউটরিচ এন্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বক্তারা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সংশ্লিষ্টদের প্রশংসার পাশাপাশি টিআইবিকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপের পরিধি বাড়ানো এবং এ বিষয়ে সাংবাদিকেরা প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দেন।
জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান পরামর্শগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও বেশি অনুসন্ধান অব্যাহত রাখার পরামর্শ দেন। সংবাদ প্রকাশঃ ০৩-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com