প্রধানমন্ত্রীর নির্দশনায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সিটিভি নিউজ। খন্দকার দেলোয়ার হোসেন কুমিল্লা প্রতিনিধি ঃ===========
দেশে বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা–চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুমিল্লা অংশে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে মহাসড়কের দুই পাশে পরিবেশবান্ধব সবুজায়ন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, এই বৃক্ষরোপণ কার্যক্রম শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করবে না, পাশাপাশি সড়কের সৌন্দর্যও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার ভূমি সজল তালুকদার, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহিনুর রহমান, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইবনে আদনান হাসান, উপ-সহকারী বিভাগীয় প্রকৌশলী গৌরীপুর সার্কেল মোহাম্মদ শফিকুল ইসলাম, হাইওয়ে এর অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন, বিশিষ্ট সাংবাদিক খন্দকার দেলোয়ার হোসেন, সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান,লোকজন,উপস্থিত ছিলেন। বক্তারা কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ প্রকাশঃ ০২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন