ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি পুলিশ ৬ কেজি গাঁজা সহ সুমিকে গ্রেপ্তার করেছে

সিটিভি নিউজ।। প্রেস রিলিজ ।। গত ০১/০৪/২৬ ইং তারিখ রাত ২৩.৩০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, কুমিল্লা এর নির্দেশে আইসি, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি এর নেতৃত্বে কোতয়ালী মডেল থানাধীন ক্যান্টনমেন্ট সুপার মার্কেট এর সামনে ফুটওভার ব্রীজের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে আসামী মোসাঃ নুরজাহান বেগম প্রকাশ সুমি(৩৫), পিতা-মোঃ জয়নাল আবেদীন, স্বামী- কামরুল ইসলাম, মাতা- মোসাঃ কাজল নারগিস, সাং- মদিনা নগর (সালমান পুর), ত্রিপুরা বাড়ী, ম্যাজিক প্যারাডাইস এর পশ্চিম পার্শ্বে , থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লাকে নারী পুলিশের সহায়তায় ০৬(ছয়) কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে। এসময় উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে প্রাপ্ত আলামত বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও স্থানীয় আশপাশের লোকজনদের সম্মুখে জব্দকৃত মাদকের বিষয়ে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে কম মূল্যে উক্ত আলামত সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কুমিল্লা সহ সারাদেশের বিভিন্ন স্থানে নিয়ে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছে। উল্লেখিত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করতঃ ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদ প্রকাশঃ ০২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন