কুমিল্লায় দেয়াল ধসে আতঙ্কিত বৃদ্ধের মৃত্যু

সিটিভি নিউজ।। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দেয়াল ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সামাদ (৭০) উপজেলার শাকতলা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বাগুর সিএনজি স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগুর নতুন ব্রিজ সিএনজি স্টেশনে অবস্থিত ‘সৈনিক হোটেল’ এবং টিনের দোকান ‘মনির এন্টারপ্রাইজ’-এর মাঝখানের ইটের দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় দেয়াল ধসের ঘটনা দেখে আতঙ্কিত হয়ে সৈনিক হোটেলের মালিক মিজানুর রহমানের শ্বশুর আব্দুস সামাদ স্ট্রোক করেন এবং অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেয়াল ধসের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পাশের দোকানি জালাল জানান, সকাল ৮টার দিকে হোটেল ও টিনের দোকানের মধ্যবর্তী দেয়ালটি হঠাৎ ধসে পড়ে। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ওই সময় ভয়ে আব্দুস সামাদ স্ট্রোক করে অজ্ঞান হয়ে যান।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দেয়াল ধস পড়ার ঘটনায় একজন মারা গেছে শুনতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে বুঝা যাবে নিহত ব্যক্তি দেয়ালচাপায় মারা গেছে নাকি স্ট্রোক করে মারা গেছে। সংবাদ প্রকাশঃ ০২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=