শোক সংবাদঃ ইউপি সদস্য হাজী ফয়েজ আহমেদ মুহুরির ইন্তেকাল

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ====
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের সদস্য খাড়েরা গ্রামের নিবাসী হাজী ফয়েজ আহমেদ মুহুরি) (৭০) বার্ধক্য জনিত কারণে গত সোমবার রাত ২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া……) । মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে নাতী নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বিকাল ৫ টায় মরহুমের নামাজে জানাজা উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লা ৫ এর সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম,উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান, সহসভাপতি এডভোকেট মোঃ ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ রেজাউল করিম খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, আব্দুল করিম চেয়ারম্যান, জামশেদুল আলম চেয়ারম্যান, বিল্লাল হোসেন চেয়ারম্যান, অধ্যক্ষ মেঃ জামাল হোসেন, অধ্যক্ষ কাজী আবুল বাশার, অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম খান, অধ্যক্ষ পিজিউল আলম, ইউপি সদস্য লিটন রেজা, আবুল কাসেম, আব্দুল করিম রিপন, মাহফুজ আহমেদ, রাকিবুল ইসলাম, মানিক মিয়া চৌধুরী প্রমূখ। এসময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান জানাজায় অংশগ্রহণ করে। জানাজায় মানুষের ঢল নামতে দেখা গেছে। সংবাদ প্রকাশঃ ০১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=