ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার-৫

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =====
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা-পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শশীদল ইউনিয়নের গঙ্গানগর এলাকার শরিফ মিয়া, মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মজিবুর রহমান, দক্ষিণ চান্দলা গ্রামের সবুজ, রামচন্দ্রপুর এলাকার শাহাদাত এবং মহালক্ষীপাড়া গ্রামের আশরাফুল। তাঁদের বিরুদ্ধে মাদক আইনসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
​ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
​আজ মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায়। সংবাদ প্রকাশঃ ০১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন