কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ================
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে এক জনের অবস্থা আশষ্কাজনক।
আজ বুধবার ভোর ৪ টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার কানড়া মাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।চাঁদপুর জেলার মতলব বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার শিকার হয় তারা।
নিহতরা হলো দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই পেশায় অটোরিকশা চালক ছিলেন। আহতরা হলো সিএনজি চালক
মো. নবীর হোসেন (৩৮), প্রবাসী মো. কাওসার (৪০), সেলসম্যান ইসমাইল (৩৭) এবং দূর্ঘটনা কবলিত সিএনজি চালক দাউদকান্দি কদমতলী এলাকার মো. সাগর মিয়া (৩৫)। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর চিকিৎসা প্রদান করা হয়।
আহতরা জানান, কানড়া মাজারের সামনে সিএনজি থেকে নামার সময় পেছন থেকে কুমিল্লামুখী অজ্ঞাত একটি গাড়ি সজোড়ে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি উল্টে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ২ নিহত হয় এবং চালকসহ ৪ জন আহত হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়িটি সনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদ প্রকাশঃ ০১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=