৫৪ বোতল বিদেশী মদ সহ সুমন সাহাকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ

সিটিভি নিউজ।। প্রেস রিলিজ।। গত ৩১/০৩/২৬ ইং তারিখ রাত ২৩.০৫ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, কোতয়লী মডেল থানা, কুমিল্লা এর নেতৃত্বে কোতয়ালী মডেল থানাধীন ০৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর সাকিনে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মৃত মোঃ আবদুল মতিন মাষ্টারের বাইতুত তাকওয়া নামীয় বিল্ডিং এর ২য় তলার ভাড়াটিয়া সুমন সাহা(৪৬), পিতা- মৃত শিবু রঞ্জন সাহা, মাতা- মৃত মিনতী রানী সাহা, সাং-তেলিকোনা(সাহাপাড়া), ওয়ার্ড নং-১৭ কুসিক, বর্তমান সাং-বারপাড়া কৃষ্ণপুর(মৃত-মোঃ আবদুল মতিন মাষ্টারের ২য় তলার ভাড়াটিয়া), ০৬নং জগন্নাথপুর ইউপি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে। এসময় ধৃত ব্যক্তির আচরণবিধি সন্দেহজনক মনে হইলে সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় তাহার বসত ঘর তল্লাশি করা হয়। তল্লাশীকালে ধৃত ব্যক্তির শয়ন কক্ষ হইতে ১। ২৫(পচিশ) বোতল ROYAL GREEN WHISKY-বিদেশী মদ(750 ML), ২। ১১(এগারো) বোতল ROYAL STAG WHISKY-বিদেশী মদ(750 ML) এবং ৩। ১৮(আঠারো) বোতল ROYAL STAG WHISKY-বিদেশী মদ(375 ML) প্রাপ্ত হইয়া উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে এসআই(নিঃ)/ মোঃ সাখাওয়াত হোসেন জব্দ করে। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও স্থানীয় আশপাশের লোকজনদের সম্মুখে জব্দকৃত মাদকের বিষয়ে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে কম মূল্যে উক্ত আলামত সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কুমিল্লা সহ সারাদেশের বিভিন্ন স্থানে নিয়ে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছে। উল্লেখিত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করতঃ ধৃত আসামী সুমনকে বিজ্ঞ আদালতে পাঠানোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদ প্রকাশঃ ০১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=