বুড়িচংয়ে ৬০ বিজিবির অভিযানে সামুদ্রিক হাঙ্গরের পাখা ও সি-হর্স জব্দ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা ————
কুমিল্লার বুড়িচং উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সামুদ্রিক উন্নতমানের হাঙ্গর মাছের শুটকি (ড্রাইড সি শার্ক ফিন) ও বিরল প্রজাতির সী-হর্স (ড্রাইড সিহর্স) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন শংকুচাইল বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮৩ কেজি হাঙ্গরের পাখনা ও ৫ কেজি সী-হর্স জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা পণ্য কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ০১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=