বৃষ্টির সময়ে এক মন ওজনের শিলা খন্ড পড়ার দাবী সত্য বা গুজব বিতর্কে ফেসবুকে ভাইরাল

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ====================
ঝিনাইদহের কালীগঞ্জে শিলা বৃষ্টির সময়ে ফসলের মাঠে এক মন ওজনের বিশাল আকৃতির একটি শিলা পড়েছে বলে ব্যাপক প্রচার রটেছে। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার সকালে উপজেলার পাচকাউনিয়া গ্রামের কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারি ওই শিলাটি পান বলে জানা যায়। কৃষকের র্ভাষ্য. শিলাটির ওজন প্রায় এক মন হতে পারে। তবে, গ্রামের অন্যদের ভার্ষ্য, অনেক গুলি ছোট ছোট শিলা একত্রে জমা হয়ে সেটি বরফ খন্ডে রুপ নিয়ে এমনটি হতে পারে।

কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারি জানান, রবিবার সন্ধার পর তাদের গ্রামে ব্যাপক শিলা বৃষ্টি হয়। আজ (৩০ র্মাচ) সোমবার সকালে তিনি মাঠে বেগুনের ক্ষেত দেখতে যান। এ সময় দুর থেকে লক্ষ্য করেন মাঠের মাঝে বড় আকৃতির একটি সাদা খন্ড পড়ে আছে। কাছে গিয়ে দেখেন সেটি একটি বিশাল আকৃতির শিলা খন্ড। যার ওজন প্রায় এক মন হতে পারে। শিলাটি অনেক ভারী এবং তুলে আনতে অসাধ্য হওয়ায় সেটি ভেঙে তার টুকরা অংশ বাজারে নিয়ে আসেন। এ সময় বিশাল আকৃতির শিলাটি দেখতে উৎসুক জনতা ভীড় করেন।

প্রত্যক্ষ্যদর্শী উৎসুক জনতা জানায়, বৃষ্টির সাথে ছোট ছোট শিলা পড়তে দেখেছি। কিন্তু, আগে কখনো এত বড় শিলা পড়তে দেখিনি বা শুনিনি । এটি অবিশ্বাস্য, বিশ্বাস করতে পারছি না।

উপজেলার পারক্ষির্দ্দা গ্রামের মিজানুর রহমান রাসেল জানান, বড় শিলা খন্ড পড়ার ঘটনাটি আজগুবি ও সত্য নয়। ওই কৃষকের মাঠের বেগুন ক্ষেতের উপরে পোকা দমনের জন্য সাদা নেট টাঙ্গানো ছিল। রোববার বৃষ্টির সময়ে পড়া ছোট ছোট শিলাগুলি একত্রে জমা হয়ে তা বরফ থন্ডে রুপ নেয়। কৃষকরা সেই খন্ডকেই বিশাল আকৃতির শিলা বলে মনে করছেন বলে যোগ করেন তিনি। সংবাদ প্রকাশঃ ৩১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন