মহাদেবপুর-বদলগাছীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: ================
নওগাঁ-৩ আসনের সাংসদ ফজলে হুদা বাবুল বলেছেন, “আমি নির্বাচিত হলে প্রথমেই মহাদেবপুর-বদলগাছীকে মাদক মুক্ত করবো। সেই ধারাবাহিকতায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। প্রতিদিন মাদকের বিরুদ্ধে ঝটিকা অভিযান অব্যাহত রয়েছে। মাদকের করাল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতেই মাদকমুক্ত ঘোষণা করেছিলেন এই সাংসদ। সেই ধারাবাহিকতায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর কঠোর নির্দেশনায় জেলা সদরসহ থানাগুলোতে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যে নওগাঁ সদর,মহাদেবপুর,বদলগাছী,পত্নীতলা,ধামুইরহটে বড় বড় মাদকের চালানসহ মাদককারবারিদের আটক করেছে। এসব মাদকের মধ্যে রয়েছে,গাঁজা, ফেনসিডিল,ইয়াবা,হিরোইন,ট্যাপেন্টাডল ট্যাবলেট,চোলাই মদ। সমালোচকদের দাবি,কথিত কিছু মাদকসেবী,মাদক সেল্টারকারী হলুদ সাংবাদিকদের ছত্রছায়ায় থেকে মাদককারবারী দাপটের সাথে তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ওইসব হলুদ সাংবাদিকদের দাপটে আইনশৃঙ্খ রক্ষাকারী বাহিনী মাদক কারবারিদের আইনের আওতায় আনতে হিমশিম খাচ্ছে। এখন মাদক সেবী ও মাদক সেল্টারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে দ্রুত মহাদেবপুর-বদলগাছিকে মাদক মুক্ত করা যাবে বলে সচেতন মহলের দাবী। সংবাদ প্রকাশঃ ৩১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন