স্ত্রী ও বাবার অভিযোগে ব্রাহ্মণপাড়ায় দুই মাদকাসক্তের কারাদণ্ড

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =======
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলে ও স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবা ও স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের আলী আজ্জমের ছেলে মো. সালাউদ্দিন (৪৫) এবং দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. রিফাত (২০)।
শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। অভিযানে ব্রাহ্মণপাড়া থানা–পুলিশ সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানান, সালাউদ্দিন ও রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তাঁরা নিয়মিত পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। সালাউদ্দিন তাঁর স্ত্রী ও সন্তানকে মারধর করতেন, আর রিফাত তাঁর বাবাকে নির্যাতন করতেন।
পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার জিরুইন ও দুলালপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তাঁদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সালাউদ্দিনকে তিন মাস এবং রিফাতকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত সূত্র জানায়, অভিযুক্তরা মাদক সেবন ও পারিবারিক নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন। সংবাদ প্রকাশঃ ২৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন