সিটিভি নিউজ।। আবদুর রহিম মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ===================
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের বাসিন্দা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, বর্তমান খিলা ইউনিয়নের বিএনপির সভাপতি ও দিশাবন্দ নবিশুর মসজিদ ও মাদ্রাসার সভাপতি মো,মনজুরুল আলম মজনু (২৯ মার্চ) রবিবার সকাল ৬:৩০ মিনিটে দিশাবন্দ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমের নামাজের জানাজা বাদ আসর মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ভাই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো,আবুল কালাম। উপজেলা বিএনপির সভাপতি মো,ইলিয়াছ পাটোয়ারি, কেন্দ্রীয় ছাএদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান, বড় ভাই ডাক্তার মো,লিয়াকত, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন ,লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মো নুরুল্লাহ রাহান, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, মোশারফ হোসেন মুশু, উপজেলা বিএনপির সহ সভাপতি এস,এম মুনছুর, এডভোকেট দেওয়ান শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জি,এম আহসান উল্যাহ সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাহারুল আলম বাবর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেদী, ও বিএনপির নেতৃবৃন্দ । সংবাদ প্রকাশঃ ২৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com