সিটিভি নিউজ।। ফরহাদ রহমান সংবাদদাতা জানান========
মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ মার্চ ২০২৬) সকাল ৮টার দিকে চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস জয় বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২২ হাজার ৫০০ কেজি আলু জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া বোট থেকে ২৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয় এবং পাচারকাজে জড়িত ১০ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— করিম উল্লাহ (৩৬), আব্দুর রহিম (২৪), মো. রুবেল (২৬), নবীর হোসেন (৩৮), আজিজুল হক (২০), মো. গিয়াস উদ্দিন (৩২), মো. সোহেল (২২), মো. এবাদুল ইসলাম (২২), নুরুল আবছার (২৫) ও মো. শাহজাহান (৪২)।
কোস্ট গার্ড আরও জানায়, জব্দকৃত আলু, ডিজেল, ফিশিং বোট এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com