মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর স্বামী গ্রেফতার

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: ===============
নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর। অভিযুক্ত স্বামীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার ২৮ মার্চ দিনগত রাত ৯টারদিকে মহাদেবপুর থানা পুলিশ উপজেলার বকাপুর এলাকা থেকে অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগর (৩০) কে আটক করেছে। আটককৃত সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদ এর ছেলে। পারিবারিক বিরোধের জের ধরে স্বামী সাদ্দাম হোসেন এর ছুরিকাঘাতে স্ত্রী আফসানা মিমি (২৮) গুরুতর জখম হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ২৭ মার্চ আফসানা মিমি মারাযায়। পুলিশ ও স্থানিয় সুত্রে জানাগেছে, মহাদেবপুর সদর মধ্য বাজার এলাকার জান মোহাম্মদ এর ছেলে সাদ্দাম হোসেন ওরফে সাগর ও তার স্ত্রী আফসানা মিমি উপজেলা সদরের দুলালপাড়া এলাকায় জৈনক তোফাজ্জল হোসেন এর বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলো। ঘটনার দিন গত ১৬ মার্চ পারিবারিক বিরোধ এর জেরধরে সাদ্দাম হোসেন তার স্ত্রী আফসানা মিমিকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আফসানা মিমিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয় লোকজন। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা আফসানা মিমিকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ২৭ মার্চ আফসানা মিমি’র মৃত্যু হয়। এ ব্যাপারে ওসি শহিদুল ইসলাম জানান,আফসানা মিমিকে হত্যা ঘটনায় শনিবার ২৮ মার্চ দিনগত রাত ৯ টারদিকে অভিযুক্ত আসামী সাদ্দাম হোসেনকে আটক পূর্বক থানা হেফাজতে নেওয়া হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন