চৌদ্দগ্রামে সমাজসেবক মোঃ শহীদুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ গ্রামবাসীর

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান ==============
কুমিল্লার চৌদ্দগ্রামে সমাজসেবক ও সর্দার আলহাজ্ব মোঃ শহীদুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ করেছেন গ্রামবাসী। রোববার উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পূর্বপাড়া মাদরাসা মাঠে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরেন ভুক্তভোগী আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম। তিনি বলেন, রামচন্দ্রপুর গ্রামের পশ্চিম পাড়ায় ব্যবসায়ী মোঃ সবুজের আহবানে জায়গার কাগজপত্র দেখতে শুক্রবার বাদ মাগরিব তাদের ঘরে প্রবেশ করি। এ সময় ঘরে সবুজের মা উপস্থিত ছিলেন। ঘরে প্রবেশের সাথে সাথে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা কতিপয় যুবক জড়ো হয়ে তাকে অপবাদ দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এতে তাঁর সম্মানহানি এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটি বিয়ে সংক্রান্ত বিরোধীতার কারণে সংঘবদ্ধ চক্র অপমানজনক কাজটি করেছে। একই কথা বলেছেন উপস্থিত সবাই। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কাশিনগর ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক মেম্বার আবদুল জলিল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল হাকিম সর্দার, মোঃ খোকন সর্দার, হিরণ মিয়া, আবদুল করিম, আলী আশ্রাফ, অহিদ মিয়া, সুমন মিয়া, নাছির উদ্দিন, আমির হোসেন, মনা মিয়া, অহিদুর রহমান, কবির আহমেদ ও আলী নেওয়াজ প্রমুখ।
সংবাদ প্রকাশঃ ২৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন