কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাই-ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ====================
পর্যটন নগরী কক্সবাজারে ছিনতাই ও ডাকাতি দমনে বিশেষ অভিযানে সক্রিয় একটি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ ২০২৬) দিনব্যাপী অভিযানে শহরের বিভিন্ন স্পট থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর পরিকল্পনায় নগরীতে ছিনতাইকারী চক্র, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম সুগন্ধা পয়েন্ট, গুমগাছতলা, লাবণী পয়েন্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন লক্ষ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=