মনোহরগঞ্জে খানাতুয়া প্রিমিয়ার লীগের পুরষ্কার বিতরন

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ===============কুমিল্লার মনোহরগঞ্জের খানাতুয়া প্রিমিয়ার লীগ (কেপিএল) এর পুরষ্কার বিতরণ ২৭ মার্চ শুক্রবার বিকালে উপজেলার খানাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক মো. সফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাদিম মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল নিউ ন্যাশন এবং রানার্সআপ দল নাইস স্টোর এর খেলোয়ড়দের হাতে ট্রপি তুলে দেন। সংবাদ প্রকাশঃ ২৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=