নাঙ্গলকোটে হাজী আব্দুল ছাত্তার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট( কুমিল্লা) সংবাদদাতা=============
নাঙ্গলকোটে হাজী আব্দুল ছাত্তার ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান প্রদান অনুষ্ঠান শনিবার শ্যামিরখিল হামজা বিন আব্দুল মুত্তালিব মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি আবদুল মন্নানের ( ইউপি প্যানেল চেয়ারম্যান) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. নুরুল ইসলাম সোহাগ, বিশেষ অতিথি ছিলেন তিলিপ দরবার শরীফের পীর হজরত মাওলানা রুহুল আমিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাংবাদিক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা রবিউল হোসেন, মো. আবুল হাসেম,মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
সভাশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়। তাছাড়া গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ক্রেস্ট ও আর্থিক প্রদান এবং দুইজন কৃতি শিক্ষার্থীর মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=