কুমিল্লায় বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা: বিচারের দাবিতে আকুতি প্রেসক্লাবের সামনে পরিবারের মানববন্ধন, আকুতি

সিটিভি নিউজ।। কুমিল্লা আদর্শ সদর উপজেলা-এর ১নং কালিরবাজার ইউনিয়নের রাইচো উত্তর দীঘলগাঁও এলাকায় আপন ছোটভাইয়ের ছুড়িকাঘাতে বড়ভাই বিল্লাল হোসেন ভূইয়াকে হত্যার বিচার দাবীতে কুমিল্লা প্রেসক্লাব-এর সামনে নিহত মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী, কন্যা ও পুত্রদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলা-এর ১নং কালিরবাজার ইউনিয়নের রাইচো উত্তর দীঘলগাঁও এলাকাতেও স্থানীয়দের উদ্যোগে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে তাদের স্বজন হারানোর বেদনা তুলে ধরেন। বিশেষ করে ৫ বছারে শিশু কন্যা আয়েশার হৃদয়বিদারক কান্নায় উপস্থিত সবার মাঝে শোকের ছায়া নেমে আসে—মুহূর্তটি যেন আকাশ-বাতাস ভারী করে তোলে।
বক্তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আনিছুর রহমান, রোকেয়া বেগম ও রবিউল আলম জিহাদকে এখনো গ্রেফতার করা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এমন নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, উভয় মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে নিহতের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন। গত ২৩ মার্চ বিকেলে পারিবারিক কলহ পিতার নামে আনা গ্যাসের রাইজারের মালিকানা কে নিবে এই নিয়ে তর্ক বিতর্ক ও এক পর্যায়ে আপন ছোটভাই আনিসুর রহমান ও ভাবি রোকেয়া বেগম বড় ভাই বিল্লালের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন প্রাণ হারায়। কোথয়ালী থানায় মামলা হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারছেনা। মানববন্ধনকারীেরা অবিলম্বে আসামীদের গ্রেফতার ও বিচারদাবী করেন। সংবাদ প্রকাশঃ ২৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন