অটোরিকশার তদারকি কার্ডে ও হকারদের পুনর্বাসন অগ্রাধিকার পাবেন সিটির ভোটাররা : সাখাওয়াত

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অটোরিকশা নিয়ন্ত্রণ ও হকার সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। অটোরিকশা চালকদের ডিজিটাল প্লেট ও আইডি কার্ড প্রদানের মাধ্যমে প্রহরা বসিয়ে তা নিয়ন্ত্রণ করা হবে এবং বঙ্গবন্ধু সড়কের হকারদের শিঘ্রই উচ্ছেদ ও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। তবে যেসকল হকার ও অটোরিকশা চালকেরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাসিন্দা তারাই এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
শনিবার (২৮ মাচ) দুপুরে নগর ভবন মিলনায়তনে নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদক ও গণমাধ্যম কর্মী সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ বিষয়গুলো তুলে ধরেন নাসিক প্রশাসক সাখাওয়াত।
তিনি বলেন, ঠিকাদাররা যারা সঠিক সময়ে কাজ করবে না তাদের কালো তালিকাভুক্ত করা হবে। পরবর্তীতে তাদের আর কাজ দেয়া হবে না। বঙ্গবন্ধু সড়কের কাজে অনেক সময় নিয়েছে। আমি তাদের ডেকে এনে বলেছি ঈদের পরে পনেরো দিনে কাজ শেষ করতে হবে। সেখানে সে অসহায়ত্বের কথা বললে আমি পুলিশ ডেকেছি এবং তাকে গ্রেপ্তারের কথা বলেছি। পরবর্তীতে ক্ষমা চেয়ে কয়েকদিন বাড়িয়ে নিয়েছে। এখন দ্রুত কাজ করছে।
তিনি আরও বলেন, গত পনেরো বছর আমরা দেখেছি একটা উদ্যোগ নেয়া হয়েছে উচ্ছেদের। সেসময় একটা গোষ্ঠী দাঁড়িয়ে গিয়েছিল। তারা তাদের রক্ষা করতে চেয়েছে। এবার সরকারি দলে সেরকম সমস্যা নেই। থাকলেও তারা মূল নেতৃত্বে নেই। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। আপনাদের মতামতের প্রাধান্য দেয়া হবে। আমাদের সিদ্ধান্ত হল আমরা মূল সড়ক থেকে হকার উচ্ছেদ করতে চাই। অটো সমস্যারও সমাধান করতে চাই।
তিনি বলেন, আমরা জানতাম সাড়ে সাত হাজার অটোর লাইসেন্স দেয়া হয়েছে, পরে এখানে এসে জানলাম প্রায় ১৮ হাজার লাইসেন্স দেয়া হয়েছে। এতটুকু শহরের এত অটোর ভার বহনের সক্ষমতা নেই। আমি পর্যালোচনা করে দেখেছি অনেক আড়ৎদার হয়েছে। তারা দুশো তিনশো করে লাইসেন্স নিয়েছে। আমি এটা রাখতে চাই না। সিটি করপোরেশনের প্রতিটি সড়কে লাইসেন্স থাকবে। এখানে তিন চাকা ছাড়া অন্য কোন গাড়ি ঢুকতে পারবে না। ওয়ান আইডি ওয়ান ভিহাইক্যাল আমরা করবো।
সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন বলেন, হকার ও অটোর সমস্যার মূলে যারা তাদের পঁচানব্বই শতাংশ মানুষ অন্য জেলার। তারা নারায়ণগঞ্জের ভোটার না। আমার ব্যাক্তিগত সিদ্ধান্ত যারা সিটির ভোটার তাদেরকেই আপাতত এগুলো দিবো। এরপর প্রতিটি রাস্তায় আমরা পাহাড়ার ব্যাবস্থা করবো। যেন বাইরের অটো নারায়ণগঞ্জে প্রবেশ করতে না পারে। এবং হকারদের বিষয়টা হল আপাতত আমরা বঙ্গবন্ধু সড়কটি দ্রুত হকার মুক্ত করতে চাই। পরবর্তীতে প্রতিটি সড়ক আমরা হকার মুক্ত করবো। তবে হকাররাও এদেশের নাগরিক। আমরা তাদের পুনর্বাসনের চেষ্টা করবো। সেটা শুধুমাত্র সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্য। সংবাদ প্রকাশঃ ২৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=