সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: ==============হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা।
তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ মার্চ) সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোহেল রানা সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি এবং আলোর সন্ধানে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, আলোর সন্ধানে প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা ও সুইড বাংলাদেশ মান্দা শাখার প্রতিষ্ঠাতা ছিলেন। শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃত পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলী।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবারের অনুষ্ঠানে সোহেল রানার প্রাণবন্ত উপস্থিতি সকলের নজর কেড়েছিল। গত বছরের মহান বিজয় দিবস এবং চলতি বছরের মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ছিলেন।
ওই পোষ্টে তিনি আরও উল্লেখ করেন, তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর সঙ্গে গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। সংবাদ প্রকাশঃ ২৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com