সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ,মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ=======বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং মান্যুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোটার্স আ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এর সিনিয়র সহ-সভাপতি, মামটেক্স গ্রুফের ব্যবস্থাপনা পরিচালক বন্ধু মোবারক উল্ল্যা মজুমদারের কবর জিয়ারত শেষে মরহুমের উদ্দেশ্যে স্মৃতিচারণ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এমপি। শুক্রবার বাদ মাগরিব কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম (উঃ) ইউপির দেবপুর গ্রামে উপস্থিত হয়ে কবর জিয়ারত শেষে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
এ সময় অপেক্ষমান বিএনপি নেতাকর্মী ও এলাকাবসীর উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত সমাবেশে মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি বলেন মরহুম আমার ঘনিষ্ঠ লোক ছিলেন। জানাজায় অংশগ্রহণ করার সুযোগ হয়নি, আজ অনেক কাজ থাকার পরও না এসে পারিনি। আপনাদের পাশাপাশি আমাদের এলাকায়ও তিনি অনন্য নেতা ও দয়ালু মানষ হিসেবে পরিচিত ছিলেন। তার অবদান আমাদের কাছে চিরকাল স্বরনীয় হয়ে থাকবে। আমি আল্লার কাছে মাগফেরাত কামনা করছি ওনার পরিবারের প্রতি তারা যেন এ ভার বহন করতে পারে আল্লাহ যেন তাদেরকে সেই তওফিক দান করেন। আমি আপনাদের কথা দিচ্ছি মজুমদার সাহেব নেই তার বন্ধু হিসেবে আমি রয়েছি, আমার স্মৃতিতে মজুমদার জীবন্ত আমার যতদিন জীবন থাকবে ততদিন আমি জানবো জীবন্ত মজুমদারের জন্যই আমি কাজ করছি। আপনাদের কোন প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের মানণীয় সংসদ সদস্য কালাম সাহেবও আমার অত্যান্ত ঘনিষ্ঠ, অতএব ইনশাআল্লাহ আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছে আপনাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের জন্য যা প্রয়োজন তা আমি করবো।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি, উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারি, সিনি. সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সহ-সভাপতি শরীফ হোসেন, এস.এম মুনসুর, কাজী আবুল বাশার কিরন, সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, যুগ্ম -সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, মামটেক্স গ্রুফের পরিচালক রেজাউল করিম সুমন, বিএনপি নেতা মৌলভী সুলতান আহমেদ প্রমুখ। উল্লেখ্য হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৫ মার্চ বুধবার বিকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি.....রাজিউন। ২৬ মার্চ বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সংবাদ প্রকাশঃ ২৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com