টেকনাফে ১৯ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ৫

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি =============কক্সবাজারে পৃথক দুটি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাঁচজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়া হবে—এমন তথ্য পায় বাহিনীটি। এর ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা সাহাদাত হোসেন (সাকিব) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

অন্যদিকে, পৃথক আরেকটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এর পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড ওই এলাকায় রাডার নজরদারি ও টহল জোরদার করে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী অভিযান চালিয়ে সেটি আটক করে। নৌকাটি তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় চারজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—
ইয়াসিন (৩৫), শালবাগান রোহিঙ্গা ক্যাম্প;
ইসমাইল (২২), হাজমপাড়া;
গিয়াস উদ্দিন (৩২), হাজমপাড়া;
জসিম উদ্দিন (৩৩), হাজমপাড়া, টেকনাফ, কক্সবাজার।

জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও মাছ ধরার নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সংস্থাটি জানায়, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন