কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। কুমিল্লা অফিস:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।আলোচনা সভা পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ দিবসের শিক্ষা ধারণ করে দেশপ্রেম, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ২৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=