সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ ==========
কুমিল্লার মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে সুর্যোদয়ের সাথে সাথে উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মনোহরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ, লৎসর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, ডিসপ্লেসহ নানা আয়োজন করা হয় ও প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারি, সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন। সংবর্ধনা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে পুরষ্কার বিতরণ ও তাদের ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মহিবুল্লাহ, কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার, নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, স্বাস্থ্য কর্মকর্তা ফারহানা হক, প্রতিবন্ধী কর্মকর্তা রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহসুলতান খোকন, সহ-সভাপতি আব্দুল মান্নান,আবুল।সংবাদ প্রকাশঃ ২৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com