ব্রাহ্মণপাড়ায় যুবদলের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ==============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যুবদলের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিমের নির্দেশে শশীদল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুব আলম ও সদস্য সচিব সৌরভ সাগর ইউনুসের নেতৃত্বে এ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয়দের সহযোগিতায় দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০) এবং মৃত আবদুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪০)। পরে পুলিশকে খবর দিলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে এবং আটক দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় ব্রাহ্মণপাড়া থানার এসআই আল আমিন ও এসআই সৈকত মজুমদার উপস্থিত থেকে মাদক জব্দ ও আসামিদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=