বুড়িচংয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ===============
বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৫ এর সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন এবং পরিচালনা করেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন।
আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডের সদস্য সচিব মোঃ মফিজুল ইসলাম, বীর প্রতীক আব্দুল ওহাব, পৌর সভা কমান্ডার মন্তাজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ সুবেদার সরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনু মিয়া, নান্নু মিয়া, সফিকুর রহমান পুলিশ, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মমতাজ উদ্দিন, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মোঃ আবু ইসলাম, জিএম নজরুল ইসলাম, আমজাদ হোসেন ও আলমগীর হোসেন খান প্রমূখ।
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ ঃ বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক যথাক্রমে মোসা: মনোয়ারা খাতুন, মোহাম্মদ এনামুল হক (যুক্তি), মিয়া আনোয়ার মোর্শেদ,মো: আবুল হাসেম, মো: এনামুল হক (বাংলা),ফাতেমা বেগম, কামরুল হাসান নাসিম, সুমন মিত্র, মো: কবির হোসেন ভূইয়া, নাফিজা সুলতানা,
আফরোজা শাহীন,রিপন চন্দ্র সরকার,প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা, ইয়াসমিন নাহার পলি, প্রদর্শক মোঃ আবুল হোসেন,অফিস প্রধান অমর কৃষ্ণ শীল, কাউসার আহমদ, নজরুল ইসলাম, তীতাস চন্দ্র শীল প্রমূখ।
পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ঃ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক যথাক্রমে শাহ আলম বিএসসি, রুমা আক্তার বিএসসি, রমিজ উদ্দিন, হুমায়ুন কবির, রুহুল আমিন, বিপ্লব বিশ্বাস, সকল শিক্ষক ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে। সংবাদ প্রকাশঃ ২৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন