কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত -২; চালকসহ আহত- ২ দেবীদ্বারে বাস- সিএনজি সংঘর্ষে বৃদ্ধের পর আরো একজন নারী নিহত

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ================
কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি আরোহী আব্দুল জলিল (৭০) নিহত হওয়ার পর কুমেক হাসপাতালে চিকিৎসাধীন মমতাজ বেগম(৪৫) নামে আরো একজনকে আশংকাজনক অবস্থায় ঢামেক হাসপতালে নেয়ার পথে সন্ধ্যায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ওই ঘটনায় সিএনজি চালক ইসমাইল(২৬) সহ আরো অজ্ঞাতনাম ২ জন মারাত্মক আহত অবস্থায় কুমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
নিহত নারী দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের চাঁনগাজী বাড়ির মৃত: খোকন মিয়ার স্ত্রী। সে উপজেলার ফুলতলী গ্রামের বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পথে দূর্ঘনার শিকার হন। দূঘটনায় ঘটনাস্থলে নিহত অপর সিএনজি আরোহী আব্দুল জলিল (৭০) দেবীদ্বার উপজেলার ৩ নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত: আব্দুল মান্নানের ছেলে। তিনি কি কারনে কোথায় যাচ্ছিলেন তার পরিবারের কেউ বলতে পারেননি। তবে তিনি হলুদ, মরিচের ব্যবসা করতেন বলে তারা জানান।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ মার্চ) বেলা সোয়া একটায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস স্ট্যান্ড সংলগ্নে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে ব্রাক্ষনবাড়িয়াগামী একটি যাত্রীবাহী নিউ সুগন্ধা পরিবহন, কোম্পানীগঞ্জ থেকে ময়নামতিগামী একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি’র এক যাত্রী নিহত হন এবং কুমেক হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় আরো এক নারী নিহত হন।
এ দিকে নিউ সুগন্ধা বাস চালক মো. রাজা মিয়া(৩৫)’কে গনপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেন স্থানীয়রা। বাস চালক মো. রাজা মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহত বৃদ্ধ আব্দুল জলিল(৭০)’র ছোরতহাল রিপোর্ট তৈরী করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছি। ওই ঘটনায় নিহত আব্দুল জলিল এর ছেলে জালাল হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। দূর্ঘটনায় আরো এক নারী নিহত হওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
মীরপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক(ওসি) মো. আক্তারুজ্জামান রাত ৯ টায় জানান, দূর্ঘটনায় কবলিত বাস চালক রাজা মিয়া(৩৫)কে জনতার রোষানল থেকে উদ্ধার করে আটক দেখিয়ে দেবীদ্বার থানা হেফাজতে রাখা হয়েছে। মামলায় তাকে বিধি মোতাবেক চালান করা হবে। সংবাদ প্রকাশঃ ২৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=