কুতুবদিয়ায় সাগরপথে সিমেন্ট পাচারচেষ্টা, আটক ৮

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ==============কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরপথে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা নস্যাৎ করেছে কোস্ট গার্ড। এ সময় ৫৫০ বস্তা সিমেন্টসহ ৮ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মাছ ধরার নৌযান।

কোস্ট গার্ড জানায়, আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে কুতুবদিয়া লাইট হাউস সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের সিমেন্ট উদ্ধার করা হয়। এগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানায় বাহিনীটি।

আটক ব্যক্তিরা হলেন—মো. শাহজালাল (২৯), মো. খোরশেদ আলম (৩০), মো. শাহেদ (১৯), মো. সৈয়দ (২৭), সুলতান (১৯), মিটন কান্তি দেব (৩৩), মো. মোবারক (৩৩) ও মো. কাশেম (৩২)। তাঁদের সবার বাড়ি কক্সবাজার ও বরগুনা জেলায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা সিমেন্ট ও নৌযানও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সাগরপথে চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন