মামটেক্স গ্রুফের ব্যবস্থাপনা পরিচালক মোবারক উল্ল্যা মজুমদার আর নেই

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ,মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ ============বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং মান্যুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোটার্স আ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)এর সিনিয়র সহ সভাপতি ও মামটেক্স গ্রুফের ব্যবস্থাপনা পরিচালক কুমিল্লার মনোহরগঞ্জের দেবপুরের বাসিন্দা মোবারক উল্ল্যা মজুমদার ( ৬২) আর নেই । হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৫ মার্চ বুধবার বিকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…..রাজিউন। ২৬ মার্চ বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মনোহরগঞ্জে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভাকাংখি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে শোক প্রকাশ করতে দেখা গেছে। মনোহরগঞ্জে স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। নিজ এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান, আর্তসামাজিক ও জনকল্যাণে ব্যাপক অবদান রাখেন তিনি। জানাজায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারি, সিনি. সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মামটেক্স গ্রুফের পরিচালক রেজাউল করিম সুমন প্রমুখ।
সংবাদ প্রকাশঃ ২৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=