টেকনাফে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ================== কক্সবাজারের টেকনাফ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ ২০২৬ উদযাপিত হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সাথে সাথে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিস সদস্যরা। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে স্বাধীনতার ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতার চেতনা ধারণ করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সংবাদ প্রকাশঃ ২৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=