লাঙ্গলবন্দকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে উদ্যোগ নেওয়া হবে : সংস্কৃতিমন্ত্রী

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ-এ মহাঅষ্টমী স্নান উৎসবে অংশ নিয়ে সম্প্রীতি, বৈচিত্র্য ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বুধবার (২৫ মাচ) রাতে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের এই দেশ। আমাদের রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি, আর এই বৈচিত্র্যের মধ্যেই আমরা ঐক্য খুঁজি।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে মতের পার্থক্য থাকবে, ধর্মের পার্থক্য থাকবে, রাজনৈতিক চিন্তার ভিন্নতা থাকবে, এসবই একটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমরা এই সৌন্দর্যের মধ্যেই ঐক্য গড়ে তুলতে চাই।
তিনি বলেন, সঠিক নেতৃত্ব পেলে আমরা আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারব। আমরা একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। যেখানে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ আমাদের পাশে আছে। তাদের এই সমর্থনের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
লাঙ্গলবন্দকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবো এই লাঙ্গলবন্দকে একটা হেরিটেজের অন্তর্ভুক্ত করার বিষয়ে। আমাদের পুরোনো ঐতিহ্য লাঙ্গলবন্দের স্নান। লাঙ্গলবন্দ আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। এটিকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি প্রমুখ। সংবাদ প্রকাশঃ ২৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন