সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ===============মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমান।
বুধবার (২৬ মার্চ ২০২৬) মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
দিবসটির সূচনা হয় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। পরে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী আয়োজন শুরু হয়।
১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
এসময় কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তারা দেশপ্রেম, আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ২৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com