সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ”-----------
গত ২২/০৩/২০২৬ ইং তারিখ রাত্র আনুমানিক ০৩১০ ঘটিকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ^রোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং এ যাত্রীবাহী বাস মামুন স্পেশাল ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বাসে থাকা ১২ জন মারা যায় এবং ২৫ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। প্রাথমিক তদন্তে জানা যায় কর্তব্যরত গেটম্যান রেলক্রসিং এর গেট বন্ধ না করায় দূর্ঘটনাটি সংঘটিত হয়। উক্ত ঘটনায় ভিকটিম সোহেল রানা (৪৬) এর খালা শেফালী আক্তার বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০১, তারিখ-২৩/০৩/২০২৬ ইং, ধারা-৩০৪ক/৩৩৮/৪২৭ পেনাল কোড ১৮৬০। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম, পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। আলোচিত এই ঘটনায় সরকারের উচ্চপর্যায় থেকে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয় এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশনা প্রদান করা হয়। উক্ত নির্দেশনা মোতাবেক আলোচিত এই ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫/০৩/২০২৬ ইং তারিখ ১৩০৫ ঘটিকায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বিজয়পুর এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত আসামী কাওসার হোসেন (২০), পিতা-মোঃ আব্দুস সালাম, মাতা-কলছুমা খাতুন, সাং-কুতইড়, ডাকঘর-কমলপুর, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করে। পৃৃথক অপর একটি অভিযানে গত ২৫/০৩/২০২৬ ইং তারিখ ১৯০৫ ঘটিকায় র্যাব-১১ ও র্যাব-১ এর যৌথ আভিযানিক দল জিএমপি, গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত আসামী নাজমুল হোসেন (৩৩), পিতা-হেদায়েত উল্লাহ, মাতা-সালমা বেগম, সাং-বাসন্ডা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দূর্ঘটনায় কবলিত যাত্রীবাহী মামুন স্পেশাল বাসটি ২১/০৩/২০২৬ ইং তারিখ সন্ধায় যশোর থেকে লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা করে এবং ২২/০৩/২০২৬ ইং তারিখ রাত্র আনুমানিক ০৩১০ ঘটিকায় বাসটি কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ^রোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে বাসটি আটকে যায় এবং ট্রেন বাসটিকে টেনে প্রায় ০১ কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে করে বাসে থাকা যাত্রীদের মধ্যে ভিকটিম সোহেল রানা (৪৬) সহ ১২ জন নিহত হয় এবং ২৫ জন আহত হয়। এর মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন এবং ০৭ জন কুমিল্লা মেডিকেলে চিকিৎসা নেয়। ২২/০৩/২০২৬ ইং তারিখ রাতে ঘটনাস্থল রেল ক্রসিংয়ের গেটম্যানের দায়ীত্বে থাকা ধৃত আসামী কাওসার হোসেন (২০) ও নাজমুল হোসেন (৩৩)’দ্বয় তাদের দায়ীত্ব অবহেলা করে রেল ক্রসিংয়ের গেট বন্ধ না করায় উল্লেখিত বাসটি ট্রেনের সাথে সংঘর্ষ হয়ে ১২ জন নিহত এবং ২৫ জন গুরুতর আহত হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তারা উক্ত ঘটনায় নিজেদের দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম রেলওয়ে জেলার লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com