র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা হতে কিশোর গ্যাং লিডার সায়েম গ্রেফতার

সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ”===========
র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা হতে কিশোর গ্যাং লিডার সায়েম গ্রেফতার
গত ২৩ মার্চ ২০২৬ ইং তারিখ রাত্র অনুমান ১০.৩০ ঘটিকায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ড কাশারিপট্টি মাজার গলিতে কিশোর গ্যাং কর্তৃক এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, কিশোর গ্যাং লিডার সায়েম ভিকটিম বিজয় এর বান্ধবীকে উত্যাক্ত করায় ভিকটিম বিজয় সায়েমকে বাধা প্রদান করে। যে কারণে সায়েম ভিকটিমকে মারপিট করার হুমকি প্রদান করা সহ মারপিট করার সুযোগ খুজতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ ২০২৬ ইং তারিখ রাত্র অনুমান ১০.৩০ ঘটিকায় কিশোর গ্যাং লিডার সায়েম ভিকটিমের বাড়ীতে গিয়ে ভিকটিমকে বাড়ী থেকে ডেকে কাশারিপট্টি মাজার গলিতে নিয়ে আসে এবং অন্যান্য কিশোর গ্যাং সদস্যদের সহায়তায় সায়েম সুইচ গিয়ার চাকু দিয়ে ভিকটিম বিজয়ের বাম পায়ের রানে ও হাতে এলোপাড়ি কোপ মারে। একই সাথে অন্যান্য কিশোর গ্যাং সদস্যরা ভিকটিমকে এলোপাতাড়ি কিল ঘুষি মারে। এতে ভিকটিম বিজয় গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৫৪, তাং-২৪/০৩/২০২৬ইং। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষে র‌্যাব কার্যক্রম শুরু করে। এরই প্রেক্ষিতে কিশোর গ্যাং লিডার ১। সায়েম আহমেদ (২২), পিতা-কাইয়ূম মিয়া, সাং-ব্রজপুর মৌলভীপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা’কে ২৪/০৩/২০২৬ইং তারিখ রাতে র‌্যাবের অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ব্রজপুর মৌলভীপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে । সংবাদ প্রকাশঃ ২৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন