কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি=====================
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে বাস খাদের কিনারে চলে যায়। এ সময় অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী । মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় নিউ শুকতারা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ।
শুকতারা বাসের যাত্রী সুজন মিয়া চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জে যাচ্ছিলেন । তিনি জানান, আলেখারচর বিশ্বরোড এলাকায় আসার পর একটি প্রাইভেট কার ও একজন বৃদ্ধকে বাঁচাতে গিয়েই বাসটি খাদের কিনারে চলে যায় । আর একটু সামনে গেলেই অনেক হতাহতের ঘটনা ঘটে যেত ।
শুকতারা বাসের হেল্পার ইসলাম উদ্দিন আমার দেশকে বলেন, ‘আলেখারচর বিশ্বরোড এলাকায় আমাদের বাসের গতি কিছুটা কম ছিল । এক বৃদ্ধ এ সময় রাস্তা পার হচ্ছিলেন । আমি বারবার চিৎকার করেও তাকে সরাতে পারিনি । এ কারণে আমাদের বাসটি বাম দিকে পুকুরের দিকে চলে যায় । চালকের দক্ষতার কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি।’
নিউ শুকতারা পরিবহনের চালক ইউসুফ আলী বলেন, এক বৃদ্ধকে বাঁচাতে গিয়েই আমাকে বাম পাশে ইউট্রান নিতে হয়েছে । গাড়ির গতি অনেক কম ছিল । গাড়ির যাত্রীদের বড় ধরনের ক্ষতি হয়নি ।’
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দল মোমেন বলেন, বাসটি উদ্ধারের জন্য দুটি রেকার আনা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি । মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন