ব্রাহ্মণপাড়া রাস্তার পাশে মুরগির খামার, ভোগান্তিতে হাজার মানুষ

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ===================
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর থেকে দুলালপুর নাল্লা সড়কের পাশে বেজুরা এলাকায় গড়ে ওঠা অপরিকল্পিত দুটি মুরগির খামারকে ঘিরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার কারণে দুর্গন্ধ, পরিবেশদূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন হাজারো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সড়কের একেবারে পাশে কোনো পরিকল্পনা ছাড়াই খামার দুটি স্থাপন করা হয়েছে। প্রতিদিন খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে এ পথে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে যাত্রীদের নাক চেপে রাস্তা পার হতে হচ্ছে।
দুলালপুর এলাকার বাসিন্দা আবদুল রহিম জানান, কয়েক বছর ধরে তারা এ ভোগান্তি সহ্য করছেন। খামারের দক্ষিণ পাশে রাতের অন্ধকারে মৃত মুরগি ও বর্জ্য ফেলা হয় বলেও অভিযোগ রয়েছে। এতে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে।
সড়ক ব্যবহারকারী নাল্লা এলাকার যাত্রী করিম মিয়া বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু দুর্গন্ধের কারণে স্বাভাবিকভাবে চলাচল করা যায় না। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
স্থানীয়দের আরও অভিযোগ, খামারের বর্জ্য পাশের খালে গিয়ে পড়ছে। এতে খালের পানি দূষিত হয়ে বিভিন্ন রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। এবং প্রতিদিন খালের মাছ মরে বেসে উঠতে দেখা গেছে।
তবে খামারের মালিক শরিফুল ইসলাম বলেন, “আমি পাঁচ বছরের জন্য লিজ নিয়ে খামার করেছি। যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করছি। খামার হলে কিছুটা দুর্গন্ধ ছড়াবেই।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে এবং পরিবেশ রক্ষা পাবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান বলেন, পোল্ট্রি খামারের মালিকের বিরুদ্ধে পূর্বেও অভিযান পরিচালনা করে তাকে জরিমানা করা হয়েছিল। সে সময় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খুব শিগগিরই ওই পোল্ট্রি খামারে পুনরায় অভিযান পরিচালনা করা হবে। সংবাদ প্রকাশঃ ২৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন