সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ============
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাহমুদা আক্তার ফাহিমা (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের বলাখাল এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাহিমা ওই এলাকার প্রবাসী ফয়েজ মিয়ার মেয়ে এবং চান্দলা করিম বক্স স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে বিদেশে যান ফাহিমার বাবা। এরও আগে, প্রায় নয় মাস আগে তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ফাহিমা তাঁর দাদি রোকেয়া বেগমের সঙ্গে বসবাস করছিলেন।
ফাহিমার দাদি রোকেয়া বেগম জানান, সোমবার দুপুরে তিনি নাতনিকে ভাত খেতে ডাকেন, তবে ফাহিমা খেতে রাজি হননি। পরে তিনি পাশের বাড়িতে যান। বিকেলে ফিরে এসে আবারও ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে ফাহিমাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, চাচীর মোবাইল ফোন দিয়ে ছবি তোলাকে কেন্দ্র করে ফাহিমাকে তাঁর চাচি বকাঝকা ও অপমান করেন। এ অপমান সহ্য করতে না পেরে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এস আই সৈকত মজুমদার ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ২৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com