টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় মদসহ মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি=============কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৩৫ লিটার দেশীয় মদসহ জসিম উদ্দিন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক জসিম উদ্দিন টেকনাফ উপজেলার হলবনিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আমির আহমদ ও মাতার নাম ছোহরা খাতুন।

জব্দকৃত দেশীয় মদ ও ইজিবাইকসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন